বায়তুল মোশাররফ জামে মসজিদ

বায়তুল মোশাররফ জামে মসজিদ চট্টগ্রামের হালিশহর হাউজিং এস্টেটের আই ও জে ব্লকে অবস্থিত একটি ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান। ১৯৬৪ সালে একটি ছোট কুঁড়েঘর হিসেবে যাত্রা শুরু করা এই মসজিদটি সময়ের সঙ্গে সঙ্গে এলাকার মুসলিমদের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদতকেন্দ্রে পরিণত হয়েছে।

বর্তমানে প্রতিদিন প্রায় ৮০০–১,০০০ জন মুসল্লি এই মসজিদে নামাজ আদায় করেন। মসজিদটি শুধু নামাজ ও ইবাদতের স্থান নয়; বরং কুরআন-হাদিসের শিক্ষা বিস্তার, শিশু-কিশোরদের দ্বীনি ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং তরুণ প্রজন্মকে ইসলামী মূল্যবোধে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।

আমাদের লক্ষ্য হলো মসজিদের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং মুসল্লিদের জন্য সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাচ্ছন্দ্যময় ইবাদতের পরিবেশ নিশ্চিত করা। পাশাপাশি মুসল্লিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করে মসজিদকে দ্বীনি শিক্ষা ও কল্যাণমূলক কার্যক্রমের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলা।

এই লক্ষ্য বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা ও স্বেচ্ছামূলক অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনাদের সহযোগিতায় বায়তুল মোশাররফ জামে মসজিদের উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে যাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর দ্বীনি পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।

হাদিসে বর্ণিত:

“যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবেন।”
(বুখারি, হাদিস নং ৪৫০)

কেন এই মসজিদ নির্মাণ?

  • বর্তমান গ্রাউন্ড ফ্লোর রাস্তার তুলনায় নিচু
  • অতিবৃষ্টিতে ময়লা পানি মসজিদের ভেতরে প্রবেশ করে
  • পুরাতন ভবনের অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে
  • জুমার সময় পর্যাপ্ত জায়গার সংকট তৈরি হয়
  • বর্তমান গ্রাউন্ড ফ্লোর রাস্তার তুলনায় নিচু

বর্তমান প্রকল্প

বায়তুল মোশাররফ জামে মসজিদ, আই ও জে ব্লক, হালিশহর হাউজিং এস্টেট, চট্টগ্রাম-এ অবস্থিত। পুরাতন ভবনের সীমাবদ্ধতা, অতিবৃষ্টির সময় ময়লা পানি প্রবেশ এবং ক্রমবর্ধমান মুসল্লির জন্য স্থান সংকটের কারণে একটি আধুনিক, নিরাপদ ও প্রশস্ত ৬ তলা মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাক্কলিত ব্যয়

১০ কোটি টাকা

জমির পরিমাণ

৮,৩০০ বর্গফুট

ভবনের ধরন

৬ তলা আধুনিক মসজিদ

ধারণক্ষমতা

প্রায় ৪,০০০ মুসল্লি

মসজিদে যে সকল সুবিধা থাকবে

প্রশস্ত নামাজ কক্ষ
আধুনিক ওযুখানা
টয়লেট ও বাথরুম
খতিব ও ইমাম কক্ষ
খাদেম কক্ষ
অতিথি কক্ষ
অফিস
লাইব্রেরি
কনফারেন্স রুম
মাইয়্যেতের গোসলখানা
রান্নাঘর
লিফট